শাহরাস্তিতে ট্রাক প্রতিকের স্বতন্ত্রপ্রার্থী শফিকুল আলম ফিরোজের দিনভর পথসভা ও গণসংযোগ
শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (শাহরাস্তি- হাজীগঞ্জ) চাঁদপুর ২৬৪- ৫ নির্বাচনী এলাকায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শফিকুল আলম ফিরোজ দিনভর নির্বাচনী পথসভা ও ব্যাপক গণসংযোগ করছেন ।

বৃহস্পতিবার সকালে উপজেলার সূচীপাড়া, আয়নাতলী বাজার ও উঘারিয়া বাজারে তিনি কর্মী সমর্থক ভোটারদের নিকট স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করেন।

প্রতিটি গণসংযোগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের নিকট তার নির্বাচনী ইশতেহার এবং আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ শাহরাস্তি বিনির্মাণে অঙ্গীকার করেন।

উপস্থিত জনগণের সঙ্গে কৌশল বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন।ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।

একই দিন বিকাল সাড়ে ৩ টায় তিনি চিতোষী পূর্ব ইউপির শাহ শরীফ মাজার জিয়ারত করে চিতোষী বাজারে একটি পথসভায় মিলিত হন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার ট্রাক প্রতিকের (স্বতন্ত্র) প্রার্থী শফিকুল আলম ফিরোজ।
তিনি বক্তব্য বলেন, আপনাদের বিগত দিনের দুঃখ-কষ্ট দুর্দশার কথা শুনে আমি ট্রাক প্রতীকে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি এসেছি শাহরাস্তির হাজীগঞ্জের অবহেলিত জনপদের উন্নয়ন সম্পূর্ণ করতে। যদি আপনারা আমাকে সে সুযোগ করে দেন তাহলে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাংসদ নির্বাচিত হয়ে সেই কাজগুলো করতে চাই।
এছাড়া তিনি সাধারণ কর্মী সমর্থক মানুষদেরকে অভয় দিয়ে বলেন আমাকে রাত বিরাত ফোন করে দেখা করে কষ্টের কথা জানাতে পারবেন।সেজন্য কোন মাধ্যম ধরতে হবে না।
পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এ সময় পথসভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক পৌর আওয়ামিলীগ আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, টামটা উত্তর ইউপির আ’লীগ নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা আ’লীগের সাবেক সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন, মনিরুজ্জামান শান্ত, সুমন বর্ধন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রকি, পিযুশ দাস, ইকবাল হোসেন, আলমগীর হায়দার, যুবলীগ নেতা শাহাদাত হোসেন প্রমুখ।
সভায় চিতোষী পূর্ব ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







