শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারের অটোরিক্সা ভাংচুর : মাইক ছিনতাই

মো. রাশেদুল ইসলাম প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৯:৩১ পিএম
মতলব উত্তরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারের অটোরিক্সা ভাংচুর : মাইক ছিনতাই

চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এম ইসফাক আহসান (সিআইপি) এর প্রচার মাইক ও অটোরিক্সা ভাংচুর করেছে নৌকা সমর্থিত কয়েকজন। তারা প্রচার মাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ঈগল এর মাইকিং করার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি অটোরিক্সায় করে তিনজন কর্মী ঈগল প্রতীকে মাইকিং করার সময় ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জঙ্গল ইসলামাবাদ গ্রামের রিয়াদ পাটোয়ারী ও একই গ্রামের আহাম্মদ পাটোয়ারীর মাইক এবং অটোরিক্সা ভাংচুর করে। পরে ওই গাড়ীটি ও লোকজনকে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে নিয়ে অনৈতিকভাবে আটকে রাখে। পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আটক করতে পারে নি পুলিশ। ভাংচুরকৃত অটোরিক্সাটি উদ্ধার হলেও মাইক উদ্ধার হয়নি।

Model Hospital

মতলব উত্তর থানার এসআই শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাংচুরকৃত অটোরিক্সাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। কিন্তু মাইক ও ব্যাটারিসহ যাবতীয় জিনিসপত্র তারা নিয়ে গেছে। তবে সেগুলোও উদ্ধারের চেস্টা চলছে।

স্বতন্ত্র এমপি প্রার্থী এম ইসফাক আহসান বলেন, নৌকা সমর্থিত লোকজন সারাক্ষণই আমাদের লোকজনের সাথে সন্ত্রাস করছে। পোস্টার ছিঁড়ে ফেলছে। মাইকিং গাড়ী ভাংচুরসহ লোকজনকে মারধর করছে। আমার জনপ্রিয়তা দেখে নৌকার লোকজন তারা নির্বাচনী পরিবেশ নস্ট করতে চাইছে। আমি প্রশাসনের দৃষ্টি আর্কষন করছি। তবে এসব করে আমাকে জনবিচ্ছিন্ন করা যাবে না। জনগণ আমার সাথে আছেন, জনগণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital