বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

এই নৌকা আওয়ামী লীগ ও উন্নয়ন সমৃদ্ধির প্রতীক : মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৯:৫১ পিএম
এই নৌকা আওয়ামী লীগ ও উন্নয়ন সমৃদ্ধির প্রতীক : মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  চাঁদপুর – ৫ নির্বাচনী  আসনে  নৌকা প্রতীকের মনোনীত  প্রার্থী মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি দিনব্যাপী  পথসভা  ও   গণসংযোগ  করছেন । মঙ্গলবার দুপুরে   খিলা স্কুল এন্ড কলেজের  মাঠে এটি অনুষ্ঠিত হয়। “ভোট দিয়ে শান্তি, শৃঙ্খলা ও শাহরাস্তি-হাজীগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুন এই স্লোগানকে সামনে রেখে প্রতিদিন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।  প্রতিটি গণসংযোগে তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে জনগণের নিকট তার নির্বাচনী ইশতেহার এবং আগামী দিনে শাহরাস্তি হাজীগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখার  অঙ্গীকারের কথা তুলে ধরেন।

ওই সময় তিনি উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন। নৌকা  প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ওই পথসভায় আলীগ নেতা রফিকুল ইসলাম রায়হানের সঞ্চালনায়  ইউপি আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বর্তমান সাংসদ  নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

তিনি বক্তব্য বলেন, নৌকা প্রতীক স্বাধীনতার প্রতীক, এই নৌকা প্রতীকে আপনারা ভোট দিয়েছেন বলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। বর্তমানে সেই নৌকা প্রতীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়ে উন্নয়নের মহাযজ্ঞ সম্পন্ন করেছেন। ওই ধারাবাহিকতায় আমরা হাজীগঞ্জ শাহরাস্তিতে ২ হাজার কোটি টাকার বেশি টাকার বেশী উন্নয়ন কাজ সম্পন্ন করেছি। যার সুফল স্কুল কলেজ মাদরাসা, ব্রিজ কালভার্ট, ফায়ার সার্ভিস, টেলিফোন এক্সচেঞ্জ সহ নানাবিদ সুবিধা জনগণ ভোগ করছে। আগামী দিনে সেই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আপনারা অবশ্যই নৌকা মার্কা ভোট  দিন।

Model Hospital

এ সময় তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন।

এছাড়া একই দিন তিনি রায়শ্রী উত্তর দক্ষিণ ইউপির কয়েকটি পথসভায় জনসংযোগ ও বক্তব্য প্রদান করেন।এ সময় সাংসদের  সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেড. এম আনোয়ার হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বিএসসি, উপজেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াছ মিন্টু,সাবেক জেলা পরিষদ সদস্য তুহিন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মশিউর রহমান শাহীন,আওয়ামী লীগ নেতা শামসুল আলম, আলীগ নেতা মো সফিউল্লাহ, আবু নাসের মোগল প্রমুখ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের  বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকায় গন্যমান্য ব্যাক্তি  বর্গ উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।