এই নৌকা আওয়ামী লীগ ও উন্নয়ন সমৃদ্ধির প্রতীক : মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর – ৫ নির্বাচনী আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি দিনব্যাপী পথসভা ও গণসংযোগ করছেন । মঙ্গলবার দুপুরে খিলা স্কুল এন্ড কলেজের মাঠে এটি অনুষ্ঠিত হয়। “ভোট দিয়ে শান্তি, শৃঙ্খলা ও শাহরাস্তি-হাজীগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুন এই স্লোগানকে সামনে রেখে প্রতিদিন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতিটি গণসংযোগে তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে জনগণের নিকট তার নির্বাচনী ইশতেহার এবং আগামী দিনে শাহরাস্তি হাজীগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকারের কথা তুলে ধরেন।

ওই সময় তিনি উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন। নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ওই পথসভায় আলীগ নেতা রফিকুল ইসলাম রায়হানের সঞ্চালনায় ইউপি আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বর্তমান সাংসদ নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

তিনি বক্তব্য বলেন, নৌকা প্রতীক স্বাধীনতার প্রতীক, এই নৌকা প্রতীকে আপনারা ভোট দিয়েছেন বলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। বর্তমানে সেই নৌকা প্রতীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়ে উন্নয়নের মহাযজ্ঞ সম্পন্ন করেছেন। ওই ধারাবাহিকতায় আমরা হাজীগঞ্জ শাহরাস্তিতে ২ হাজার কোটি টাকার বেশি টাকার বেশী উন্নয়ন কাজ সম্পন্ন করেছি। যার সুফল স্কুল কলেজ মাদরাসা, ব্রিজ কালভার্ট, ফায়ার সার্ভিস, টেলিফোন এক্সচেঞ্জ সহ নানাবিদ সুবিধা জনগণ ভোগ করছে। আগামী দিনে সেই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আপনারা অবশ্যই নৌকা মার্কা ভোট দিন।

এ সময় তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন।
এছাড়া একই দিন তিনি রায়শ্রী উত্তর দক্ষিণ ইউপির কয়েকটি পথসভায় জনসংযোগ ও বক্তব্য প্রদান করেন।এ সময় সাংসদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেড. এম আনোয়ার হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বিএসসি, উপজেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াছ মিন্টু,সাবেক জেলা পরিষদ সদস্য তুহিন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মশিউর রহমান শাহীন,আওয়ামী লীগ নেতা শামসুল আলম, আলীগ নেতা মো সফিউল্লাহ, আবু নাসের মোগল প্রমুখ।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকায় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।







