শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)

ভোট অন্য প্রতীকে দেউক বা আমার প্রতীক ঈগল এ দেউক, সমস্যা নাই : শামছুল হক ভূঁইয়া

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:০৭ পিএম
ভোট অন্য প্রতীকে দেউক বা আমার প্রতীক ঈগল এ দেউক, সমস্যা নাই : শামছুল হক ভূঁইয়া

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, ‘ মারি হালাইউম, কাটি হালাইউম, সারা দিন ভোট দিলেও লাভ নাই, বিকালে আমরাই জিতমো’ এই ধরনের কথা বলে লাভ নাই, কেউ আপনাকে জিতিয়ে দেয়ার জন্য বসে নেই। একামাত্র জনগণই পারে সম্মান দিতে, আবার কেড়ে নিতে।

আগামী ৭ জানুয়ারীর নির্বাচন নিয়ে কোন রকম অপচেষ্টা বরদাস্ত করা হবে না। ভোট অন্য প্রতীকে দেউক বা আমার প্রতীক ঈগল এ দেউক, সমস্যা নাই, কিন্তু কাউকে বাঁধা প্রদান করা যাবে না।

ভোটাররা যাতে স্বতফুর্ত ভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সেজন্য আমরা জণগনের পাশে রয়েছি। ইতিমধ্যেই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা চলছে। তাদের এই চেষ্টা কোনদিনও সফল হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণ্যযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর। তাই তিনি আমারা যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছি, তাদের কখনো বলেন নি যে অন্য প্রতীকে নির্বাচন করা যাবে না।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর, শাশিয়ালী, কড়ৈতলী, চৌরঙ্গী, ভাওয়াল, আষ্টাসহ বিভিন্ন এলাকায় অফিস উদ্বোধন ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

Model Hospital

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চলনায় এসসময় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এমরান চৌধুরী, তোফায়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান হোসাইন আহমদ রাজন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আ: খালেক, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল মিয়াজী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital