শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আক্কাছ আলী, আ‌জি‌মিয়া ও আক্কাছ আলী সপ্রা‌বি‌তে বই উৎসব

তোমরা লেখাপড়া করে দেশ ও জা‌তির জন‌্য কাজ কর‌বে : আবু নঈম পাটওয়ারী দুলাল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৮:৩২ পিএম
তোমরা লেখাপড়া করে দেশ ও জা‌তির জন‌্য কাজ কর‌বে : আবু নঈম পাটওয়ারী দুলাল
বই উৎস‌বে ইং‌রেজী বছ‌রের প্রথম দিন আক্কাছ আলী‌ রেলও‌য়ে একা‌ডে‌মি, বিষ্ণ‌ুদী আ‌জি‌মিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় ও আক্কাছ আলী‌ রেলও‌য়ে সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে শিক্ষার্থী‌দের মা‌ঝে নতুন চাররঙ্গা বই বিতরণ করা হ‌য়ে‌ছে।
গতকাল ১ জানুয়ারি সোমবার সকা‌লে ৩টি শিক্ষা প্রতিষ্ঠা‌নে বই‌ বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও আক্কাছ আলী‌ রেলও‌য়ে একা‌ডে‌মির ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় তি‌নি ব‌লেন, জন‌নেত্রী শেখ হা‌সিনা তোমা‌দের বছ‌রের প্রথম দিন নতুন বই উপহার দেয়। যা‌তে ক‌রে তোমরা শিক্ষায় শি‌ক্ষিত হ‌য়ে আ‌লো‌কিত মানুষ হি‌সে‌বে গ‌ড়ে উ‌ঠো। আজ‌কে তোমা‌দের অ‌ভিনন্দন জানা‌চ্ছি। পৃ‌থিবীর কোন দে‌শে এ ন‌জির নেই যেখা‌নে বছ‌রের প্রথ‌মে শিক্ষার্থী‌দের বিনামূ‌ল্যে বই বিতরণ করা হয়। লেখাপড়া করে দেশ ও জা‌তির জন‌্য কাজ কর‌বে। পড়াশুনায় মন‌যোগী হ‌য়ে ভাল ফলাফল ক‌রে স্কু‌লের সম্মান ব‌য়ে আন‌বে।
তিনি বলেন, বিশ্বের কোথাও আমাদের দেশের মতো বিনামূল্যে বই বিতরণ করা হয় না। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সাথে বছরের প্রথম দিন বই বিতরণ কার্যক্রম শুরু করেন। আজ দেশের ৪ কোটি শিক্ষার্থীর হাতে ৩৪ কোটি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। কিছু লোক প্রপাকান্ডা ছড়ানো হয়েছে জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন বই দিতে পারবেন না। সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভাল মানুষ হওয়ার চেষ্টা করবে। তবেই দেশ ও সমাজ তোমার কাছ থেকে উপকৃত হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সব সময় পরিচ্ছন্ন থাকবে, নিয়মিত স্কুলে আসবে। শিক্ষক ও বাবা মার কথা সব সময় শুনবে। গুরুজনকে সম্মান করবে ও ছোটদেরকে স্নেহ করবে। অযথা অর্থ খরচ না করে অর্থ সঞ্জয়ে মনোযোগী হবে।
আক্কাছ আলী‌ রেলও‌য়ে একা‌ডে‌মির বই বিতরণ অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব করেন বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক গোফরান হোসেন।
বিষ্ণ‌ুদী আ‌জি‌মিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের অনুষ্ঠা‌নে প্রধান শিক্ষক হোস‌নে আরা, সহকারী শিক্ষক কাজী খোদেজা, মাহবুবুা সুলতানা, না‌র্গিস বেগম, অর্পনা রানী বিশ্বান, শাহনাজ পারভীন, আছমা আক্তার, আ‌বিদা সুলতানা, সুমাইয়া সুলতানা, প‌পি রানী উপ‌স্থিত ছি‌লেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital