বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে নির্বাচন পরবর্তী সহিংসতা : ইউপি চেয়ারম্যানের বাড়িসহ ৩ বাড়িতে হামলা ও লুটপাট

মো. রাশেদুল ইসলাম প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ১২:৩১ পিএম
মতলব উত্তরে নির্বাচন পরবর্তী সহিংসতা : ইউপি চেয়ারম্যানের বাড়িসহ ৩ বাড়িতে হামলা ও লুটপাট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায়,ইউপি চেয়ারম্যানের বাড়িসহ ৩টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

রোববার সন্ধ্যায় নৌকার বিজয়ী প্রার্থীর সমর্থকরা এ হামলা- ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ জানান ৷

চেয়ারম্যান নুর মোহাম্মদ এর পরিবার সূত্রে জানা গেছে দক্ষিণ নাউরী গ্রামের ওসমান মাস্টারের ছেলে কবির, মোহাম্মদ হোসেন ,শাহজাহান, আরিফ উল্যার ছেলে ইমন, মনি বেগমের ছেলে সুজন,ওলু প্রধানের ছেলে শাহ আলম,আক্তার হোসেনের ছেলে মিরাজ,ওসমান গনির ছেলে মোহাম্মদ হোসেন, ও ফরাজীকান্দি ইউনিয়নের সুজনসহ আরো ৫০/ ৬০ জন নৌকার সমর্থক নুর মোহাম্মদ চেয়ারম্যানের ঘর থেকে ১ টা ৩২” টেলিভিশন, ১ লক্ষ টাকা,ষ্টিল আলমারির তালা ভেংগে প্রায় ৫/৬ ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে যায়।

এছাড়া ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপনের বাড়িতে হামলা দিয়ে তার স্ত্রীর গলা থেকে ১ ভরি ওজনের স্বর্নের চেইন, ৫০ হাজার টাকা, ১ টা মোটর সাইকেল (হোন্ডা এক্সব্লেড) নিয়ে যায় এবং ষ্টীল আলমারির তালা ভেংগে স্বর্নের কানের দুল ও স্বর্নালংকার নিয়ে যায়।

Model Hospital

তা ছাড়া কাশেম এর বাড়ীতে হামলা দিয়ে ১ ভরি ওজনের স্বর্নের চেইন, ১ লক্ষ টাকা, এবং কাশেম এর স্ত্রীর মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে মারাত্বক জখম করেন এবং এডভোকেট লিয়াকত আলি সুমনের অফিস ভাচুর করেন দুর্বৃত্তরা ৷

এব্যপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো ৷

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।