বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী ব্যাপারী গণসংযোগে

নির্বাচনে আমাকে বিজয়ী করতে আপনাদের সার্বিক সহযোগীতা চাই

সজীব খান প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ১০:১২ পিএম
নির্বাচনে আমাকে বিজয়ী করতে আপনাদের সার্বিক সহযোগীতা চাই

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপার গণসংযোগ করেছেন।

মঙ্গলবার বিকেল ৫টায় ইউনিয়নের মহামায়াসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করে তিনি বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে, সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে, বিভিন্ন সময়ে দলের আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি, দলের প্রয়োজনে আমি সব সময় নিবেদিত ভাবে কাজ করেছি।

গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি প্রার্থী ছিলাম, নেত্রী আমাকে মনোনয়য়ন দেয়নি, আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিদ্বতা করে নির্বাচিত হয়েছি, আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েও নৌকার প্রচারনায় ব্যস্ত ছিলাম, আমি দলীয় প্রতীককে ভালোবাসি, এবছর যদি দলীয় প্রতীক না থাকে তাহলে ও আমি নির্বাচনের মাঠে থাকবো, আপনাদের সেবা করার জন্যই আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি, আশা রাখি নেত্রী আমাকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।

Model Hospital

এ জন্য আমি চাঁদপুর সদর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছি।

আমি চেয়ারম্যান পদে প্রার্থী হবো ইনশাআল্লাহ।

গণসংযোগে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, সহ-সভাপতি শাহিদুল ইসলাম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক হানিফ মিজি, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক বেপারী, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুষার হাজী, হাবিবুর রহমান হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফারুক মিজি, যুগ্ম আহ্বায়ক সোহেল হাজী, সুজুন হাজী, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান মানিকসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগযুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ
কচুয়ায় একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং একপেশে প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।
এ ঘটনায় ন্যায়বিচার ও পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির অতিরিক্ত আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী মোছা. আছমা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ কচুয়া আমলি আদালতে ২৫৩/২০২৫ নম্বর মামলা হিসেবে হত্যা মামলাটি দায়ের করেন আছমা। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম।
বাদীর অভিযোগ, তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই কর্মকর্তা ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা দেওয়ার জন্য তাকে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করেই একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত ২৩ অক্টোবর ২০২৬ আইজিপির দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন বাদী। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে মামলাটির পুনঃতদন্তের দাবি জানানো হয়েছে।
বিবাদী আসমা আক্তার বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার সন্তানের হত্যাকারীর বিচারের জন্য মামলা দায়ের করলে, সরজমিনে তদন্ত জন্য আদালত নির্দেশ দেয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম মামলা তদন্ত করতে আসলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমরা টাকা দেওয়ার পরও বিবাদীর কাছ থেকে আরো অধিক সুবিধা নিয়ে  একতরফা তদন্ত রিপোর্ট দেয়। আমি ন্যায় বিচারের জন্য আদালত, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।