শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ছেলের স্ত্রী কতৃক শ্বাশুড়ীকে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:৪১ পিএম
কচুয়ায় ছেলের স্ত্রী কতৃক শ্বাশুড়ীকে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলায় ছেলের বউ কতৃক ৬০ বছরের বৃদ্ধা শ্বাশুড়ি যশোদা রানী শীল কে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

চিকিৎসাধীন আহতের সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার নাউলা গ্রামের শীল বাড়ির মৃত নকুল চন্দ্র শীলের একমাত্র প্রবাসী ছেলে প্রানকৃষ্ণের সাথে কুমিল্লার চান্দিনা এলাকার নারায়ণ চন্দ্রের মেয়ে স্মৃতি রানী শীলের সাথে ২০১১ সালে পারিবারিক ভাবে বিবাহ হয়।

বিয়ের পূর্ব থেকে প্রান কৃষ্ণ প্রবাসে চাকুরী করেন। তিনি প্রবাসীতে যে কোম্পানীতে চাকুরী করেন ঐ কোম্পানীর নিয়ম অনুযায়ী প্রতি ৬ মাস পর পর ছুটিতে দেশে আসেন।

অপরদিকে এই দম্পতির দীর্ঘ ১যুগের ও বেশি দাম্পত্য জীবনের সংসারে ১ছেলে ও ১ মেয়ে রয়েছে। কিন্তু প্রান কৃষ্ণের স্ত্রী স্বামীর অনুপস্থিতির ফাঁকে একাধিক যুবকের সাথে পরাকীয়া প্রেমে জড়িয়ে পড়েন এবং এই পরাকীয়ার ঘটনা জানাজানি হয়। শুধু তাই নয়, প্রান কৃষ্ণের দেওয়া স্বর্নলংকার এবং ঘর থেকে বহু দামী বা মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ।

Model Hospital

এছাড়াও বেশ কয়েকবার পরাকীয়ার সম্পর্ক কে নিয়ে দেনদরবার হয়ে এক পর্যায়ে স্মৃতি রানী শীলের বিরুদ্ধে চাঁদপুর কোর্টে পর পর দুটি মামলা চলমান রয়েছে।

কিন্তু হঠাৎ করেই স্মৃতি রানী শীল গতকাল ২৫ ডিসেম্বর শনিবার সকলের অজান্তে কচুয়ায় প্রান কৃষ্ণের বাড়িতে এসে তাঁর বৃদ্ধ মাতা যশোদা রানী শীল (৬০) কে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ডাক চিৎকারে পাশ্ববর্তী ঘরের লোকজন দৌড়ে এসে উদ্ধার করে প্রথমে কচুয়া সরকারি হাসপাতালে পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে যশোদা রানী শীল চিকিৎসাধীন রয়েছেন।

জানাযায়, উল্লেখিত ঘটনার বিষয়ে কচুয়া থানাকে অবহিত করা হয় এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital