শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন ইকবাল হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২২ পিএম
কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন ইকবাল হোসেন
নির্বাচন কমিশন (ইসি) উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এবার চার ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে ৪ মে থেকে।  বর্তমানে নির্বাচন উপযোগী উপজেলার সংখ্যা ৪৫২টি। চার ধাপে হবে ভোটগ্রহণ। এর মধ্যে প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ তথা শেষ ধাপের ভোট হবে ২৫ মে।
আসন্ন কচুয়া  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়েছে পালাখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর গ্ৰামের কৃতিসন্তান  ইউপি সদস্য ইকবাল হোসেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই কচুয়া উপজেলায় এবার শুরু হয়েছে উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মী, বিশেষ করে যারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা করেছেন তারা ইতোমধ্যে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
অনেকেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রার্থী হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে জানান দিচ্ছেন।
ইকবাল হোসেন নির্বাচনে অংশ নেওয়ার কথা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে আছি।
পালাখাল মডেল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবেসে টানা দুই বার ইউপি সদস্য পদে নির্বাচিত করেছে । আমি সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা ও অসহায় লোকজনের বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়ন নিয়ে সব সময় মাঠে কাজ করছি।
বিভিন্ন সামাজিক কাজেও মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। কতটুকু সহযোগিতা করতে পারি জানি না। তবে মানুষের পাশে থাকার চেষ্টা করি। পৌরসভা সহ ১২ টি ইউনিয়নের  সকলেই আমাকে ভালোবাসেন।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমি সকলের ভোট প্রত্যাশী, ব্যাপক ভোটে বিজয়ী হবো বলে আমি আশাবাদী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital