শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪৭ পিএম
ফরিদগঞ্জে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
ফরিদগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার মীম (১৮) আত্মহত্যা করেছে।
শনিবার (১০) ফেব্রুয়ারি) সকালে ছাত্রীর আত্মহত্যা সংবাদ পেয়ে থানার এসআই আনোয়ার ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
সুমাইয়া উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামের সরদার বাড়ির মনির হোসেনের মেয়ে। সুমাইয়া রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মনির হোসেন জানান,  আমার মেয়ে প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার রাতে সকলের সাথে খাবার খেয়ে ঘুমাতে যায়। সকলে নাস্তা খাওয়ার জন্য মেয়েকে ডাকাডাকি করি। তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজায় উকি দিয়ে দেখি সুমাইয়া ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য: আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তারের মীম এর আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।