শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২১ পিএম
আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত
আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেনের সভাপতিত্বে বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।
তিনি বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগণ আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন।
তিনি বলেন, তোমরা আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা দিবে। আজকে তোমাদের সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমাদের কাছে আমাদের আশা তোমরা ভাল ভাবে পরীক্ষা দিয়ে এ বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। পড়া লেখার পাশাপাশি খেলাধুলা করবে। আক্কাস আলী রেলওয়ে একাডেমীর ফলাফল যেন ভাল হয় সে দিকে দৃষ্টি রেখে তোমরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে। তোমাদের সকল শিক্ষকরা পরীক্ষার যাবতীয় নিয়ম কানুন বলে দিয়েছে। সেই নিয়মকানুন মেনে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। তবে তোমরা পরীক্ষায় কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করবে না। যে প্রশ্নটি তুমি পারবে সেই প্রশ্নটির উত্তর আগে লিখবে। আমি তোমাদের সাফল্য কামনা করি। রেজাল্ট ভালো হলে তোমাদের কে পুরস্কৃত করব। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটি ছেলে- মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর শহীদ যাবে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সদস্য সেলিম রেজা, রেলওয়ে আক্কাছ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ পাটোয়ারী, মরিয়ম বেগম, ফেরদৌসী সুলতানা, তানিয়া জেসমিন, সহকারী শিক্ষক বদরুন্নেছা বিথি, শাহাদাত হোসেন, শিউলি রানী আচার্যী, সায়মা আহমেদ চৌধুরী, ইমরান হোসাইন, জাকির হোসেন গাজী, জায়েদ ইমতিয়াজ ও দিলীপ কুমার দেবনাথ।
মিলাদ অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন।
এবারের এসএসসি পরীক্ষায় উক্ত বিদ্যালয় থেকে ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital