শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ওসির হুশিয়ারী, অপরাধীরা অপরাধ ছাড়ুন, না হয় ফরিদগঞ্জ ছাড়ুন

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৮ পিএম
ওসির হুশিয়ারী, অপরাধীরা অপরাধ ছাড়ুন, না হয় ফরিদগঞ্জ ছাড়ুন
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক সামাজিক অস্থিরতার একটি বড় কারণ। মাদক নির্মূলে যতটুকু কঠোর হওয়া দরকার তাই তিনি করতে চান।
মাদক নির্মূল, ইভটিজিং ও আইনশৃংখলা উন্নয়নে তিনি সব মহলের সহযোগিতা কামনা করেছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের গনসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ হুশিয়ারী দেন।
ওসি বলেন, মাদক, ইভটিজিংসহ সবধরনের অপরাধে কোন ছাড় দেয়া হবে না। অন্যায়ের সঙ্গে আপোসও করবো না। যেখানেই অপরাধ সংগঠিত হবে সেখানেই আইন প্রয়োগ করে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, অপরাধীরা অপরাধ ছাড়ুন, না হয় ফরিদগঞ্জ ছাড়ুন।
তিনি আরও বলেন, উপজেলার যে সকল এলাকায় ইভটিজার, মাদকের ব্যবসা, মাদকসেবীর অবস্থান আছে সে সকল এলাকায় অপরাধীদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান চালানো হবে। এছাড়া কলেজ আঙ্গিনায় কলেজ চলাকালীন সময়ে কোন বখাটকে পাওয়া গেলে হাতপা গুড়িয়ে দিয়ে পিতা-মাতাকেসহ মামলা দেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital