বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের ইকরা মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫২ পিএম
ফরিদগঞ্জের ইকরা মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী শনিবার সকালে মাদ্রাসা মাঠে উক্ত ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ও  ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইকরা মডেল মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করে আসছে। তাই শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যতে দেশ গড়ার কাজে লাগাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বর্তমান সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ফরিদী, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital