শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া ঝিলমিল সাংস্কৃতিক সংঘের বার্ষিক বনভোজন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৭ পিএম
কচুয়া ঝিলমিল সাংস্কৃতিক সংঘের বার্ষিক বনভোজন সম্পন্ন

কচুয়া উপজেলার রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের আয়োজনে বার্ষিক বনভোজন ২০২৪ খুবই আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বনভোজনের অংশ হিসেবে ১৩ ফেব্রুয়ারি দিনগত রাতে কচুয়া রহিমানগর থেকে কক্সবাজার যাত্রা শুরু হয়।

১৪ ফেব্রুয়ারি সকালে ভ্রমণের জন্য সংগঠনের সদস্যদের নিয়ে মাইক্রো পৌঁছায় কক্সবাজার কলাতলীতে। রাতের ভ্রমনটি ছিল খুবই আনন্দ দায়ক। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরহাদ চৌধুরী শিল্পিদের সর্বোচ্চ সেবা ও খোঁজ খবর রাখেন।

ভ্রমনের প্রথম দিন ১৪ ফেব্রুযারি সকল শিল্পিরা গ্যালাক্সি রিসোর্টে উঠেন। কর্মর্সূচির আলোকে সকল শিল্পিরা পছন্দের কক্ষে অবস্থান ও খাবার গ্রহন করেন। এসময় সংগঠনের সভাপতি ফরহাদ চৌধুরী উপস্থিত সকল সদস্যের মাঝে আনন্দ ভ্রমনের খুবই চমৎকার টি শার্ট বিতরণ করেন। রাতে সুগন্ধা ও লাবনী বিচে শিল্পীদের সমন্বয়ে গানের আড্ডা অনুষ্ঠিত হয়।

Model Hospital

ভ্রমণের দ্বিতীয় দিন ১৫ ফেব্রুয়ারি ছিল ইনানী, হিমছড়ি, ঝাউবন, আকর্ষণীয় কক্সবাজার রেলওয়ে স্টেশন, এবং সাগর পাড়ে গ্রুপ ছবি তোলা। রাতে হোটেলের সপ্তম তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরদিন ১৬ ফেব্রুয়ারি সকারের নাস্তা শেষে বান্দরবান ও রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। দুপুরে কাঁশফুল রেস্টুরেন্টে খাবার গ্রহন শেষে মেঘলা পর্যটন কেন্দ্র, ঝুলন্ত ব্রিজ, নীলাচল ও নীলগিরি ভ্রমন শেষে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল অতিক্রম করে পতেঙ্গা সি বিচে খাবার গ্রহন শেষে পুনরায় চাঁদপুরের যাত্রা শুরু হয়।

আনন্দদায়ক এই বনভোজন ও ভ্রমনের আয়োজন করায় সকল শিল্পিরা সংগঠনের সভাপতি সাংবাদিক ফরহাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital