বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা বাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন

কচুয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী আবুল বারাকাত বাবুল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১১ পিএম
কচুয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী আবুল বারাকাত বাবুল

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর কচুয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক আবুল বারাকাত বাবুল। তিনি উপজেলার একটি পৌরসভা ১২ ইউনিয়নের জনসাধারণের দোয়া ও সমর্থন কামনায় করেছেন।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জোরালোভাবে যোগাযোগ রাখছেন ।

চেয়ারম্যান পদে প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ি আবুল বারাকাত বাবুল বলেন, সামাজিক ও মানবিক কাজগুলো আগে থেকেই চলমান রেখেছি। উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে কচুয়ায় কর্মসংস্থান সৃষ্টি, উপজেলার অবহেলিত গ্রামীন রাস্তা ঘাটের উন্নয়ন,অবহেলিত জনপদের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

উপজেলার একাধিক সাধারণ ভোটাররা বলেন, আবুল বারাকাত বাবুল জনপ্রতিনিধি না হয়েও অনেক আগে থেকেই মানবিক ও সামাজিক জনসেবামূলক এলকায় কাজ করে আসছেন এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ তাকে সমর্থন দিয়ে নতুন চমক সৃষ্টি করবে।

Model Hospital

উল্লেখ্য, কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল বারাকাত বাবুল উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের বাসিন্দা গুলবাহার আশেক আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী মাস্টারের পুত্র।

বর্তমানে তিনি ঢাকায় সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি দাম্পত্য জীবনে এক কন্যা ও ৪ পুত্রের জনক। সে বাংলাদেশ মৎস্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক ড. আবুল হাসানাত দুলালের আপন ছোট ভাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital