বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কাল বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১০:২০ পিএম
কাল বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও ৩১ তম জাতীয় শিশু দিবস উপলক্ষে কাল ৯ মার্চ শনিবার সকাল ৯ টা থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরণ বলেন, জেলার শিশু কিশোরদের প্রতিভা বিকাশে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আগামী প্রজন্ম গড়ে উঠতে হবে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার প্রতিভাবানরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে নিজেদের আরো মেলে ধরার সুযোগ পাবে। প্রত্যেক বিষয়ে ২জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সংগঠনের সকলকে যথা সময়ে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital