শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস পালন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১২:২৯ এম
ফরিদগঞ্জে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস পালন

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জে শ্রদ্ধাঞ্জলী, র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সংগঠন। পরে উপজেলা সদের বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মৌলি মন্ডলের সভাডপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ।

Model Hospital

একাডেমিক সুপার ভাইজার আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার শহিদ উল্ল্যা তপাদার, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা সুমন ভৌমিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ।

আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ বলেন, টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকার রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম এবং এদেশের মানুষের প্রতি অগাধ ভালবাসার কারণেই তিনি ধিরে ধিরে বঙ্গবন্ধুতে পরিনত হন। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণি ভুমিকা পালন করেন। আর এইজন্যই তিনি আমাদের জাতির পিতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital