শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের জাতির পিতার জন্মদিন পালন

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১২:৩২ এম
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের জাতির পিতার জন্মদিন পালন

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জে শ্রদ্ধাঞ্জলী, র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এছাড়া পৌরসভা ও উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দও পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

পরে র‌্যালী করে উপজেলা সদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

পরে পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

Model Hospital

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোহাম্মদ আলী মজুমদার, পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার আব্দুস সামাদ, পৌর কাউন্সিলর জাহিদ হোসেন, খোতেজা বেগম, পৌরসভার নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে উপজেলা মসজিদের ইমাম মাও. ইউনছু হোসেন মিলাদ ও দোয়া পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব বেশি ভালবাসতেন। তাই ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠনের পর জাতির পিতার জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন পরোপকারি এবং মেধাবী।

তিনি রাজনৈতিক জীবনে সেই মেধার প্রতিফলন দেখান। একটি জাতিকে কিভাবে একত্রিত করে একই সুতার গাঁথতে হয়,তিনি তা নিজে করে দেখিয়েছেন। ছাত্রজীবন থেকে আমৃত্যু তিনি মানুষকে ভালবাসতেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করতেন। তাই তার বিরুদ্ধে এদেশের কেউ ষড়যন্ত্র করতে পারে, একথা তিনি কখনো বিশ^াস করতেন না।

১৫ আগস্টে জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর তারা ভেবেছিল আওয়ামীলীগ নি:শেষ হয়ে গেছে। কিন্তু তার বেঁেচ যাওয়া দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা জীবিত আছেন একথা তারা ভুলেই গেছেন। ফলে আওয়ামীলীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরে এসে আজ দেশকে নেতৃত্ব দিচ্ছেন। অভূতপূর্ব উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলছেন। আমাদের সকলের কর্তব্য জাতির পিতার জীবন চরিত পাঠ করা এবং তা অনুসরণ করা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital