বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা চেয়ারম্যান প্রার্থী

রোজায় সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৫:২৩ পিএম
রোজায় সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে অ্যাড. হুমায়ুন কবির সুমন
গভীর রাতে গোটা শহর যখন নিস্তব্ধ, ঘড়ির কাটায় রাত তখন আড়াইটা। চাঁদপুর শহরের কালীবাড়ি শাপলা চত্বরে এসে থামে একটি গাড়ি। এরপর একজন নেমে ‘সেহরি সেহরি’ বলে ডাকতে শুরু করেন। তার ডাকে আশপাশ থেকে চলে আসেন রিকশাচালক, রেল স্টেশনের প্লাটর্ফোমে শুয়ে থাকা দুস্থ শ্রেণি-পেশার মানুষের কাছে সেহরির খাবার প্যাকেট তুলে দেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারী, দিনমজুর, ছিন্নমূল, নৈশপ্রহরী, হাসপাতালের রোগী, স্বজনদের মাঝে তিনি সেহরি বিতরণ করেন।
রিকশাচালক সদর উপজেলার মৈশাদী এলাকার আকবর হোসেন, বাগাদী এলাকার বিল্লাল হোসেন ও মহামায়া গ্রামের আব্দুল মজিদ বলেন, আমরা মধ্যরাতে রিকশা চালাই। কিন্তু একদিকে গরীব মানুষ, সেহরি খেতে পারি না অন্যদিকে রাত জেগে রিকশা চালাতে গিয়ে বাড়িতে সেহরি খাওয়া যায় না। সুমন ভাই এসে সেহরি দিয়ে যান। আমরা সেটা খেয়ে রোজা রেখেছি।
শহরের রোগীদের সাথে আসা স্বজনরা বলেন, আমাদের বাড়ি দূরে। রাত জেগে রোগীর সেবা করি। সেহরি খাওয়ার মতো অবস্থা থাকে না। সুমন ভাই আমাদের সেহরি দিয়ে গেছেন। সেহরি পেয়ে আমাদের খুব উপকার হয়। তার এই কাজটাকে আমরা স্যালুট জানাই।
তিনি বলেন, পথের পাশের ঘুমন্ত মানুষকে ডেকে জিজ্ঞাসা করি, সেহরি খাবেন? কেউ মাথা তোলেন, কেউ মশারির ফাঁক গলিয়ে হাত বের করেন। তাদের মাঝে সেহরি বিতরণ করি। নৈশ প্রহরী, রিকশাচালক, ছিন্নমূল, পথচারী মানুষ, হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মাঝে এই সেহরি বিতরণ করা হয়। কারণ তারা সেহরি করার সুযোগ পান না।
অ্যাড. হুমায়ুন কবির সুমন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য দোয়া চান এবং সেই সঙ্গে সামর্থ্যবান মানুষকে সাধারণ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital