বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাফল্য ও প্রত্যাশা; ৩ এমপির জন্মে উর্বর বালিথুবা পূর্ব ইউনিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৩:২৯ পিএম
সাফল্য ও প্রত্যাশা; ৩ এমপির জন্মে উর্বর বালিথুবা পূর্ব ইউনিয়ন

এস. এম ইকবাল : চাঁদপুর ফরিদগঞ্জের বালিথুবা পুর্ব ইউনিয়নে তিন এমপির জন্ম স্থান। বহমান ডাকাতিয়ার তীর ঘেসা এ ইউনিয়নটির রয়েছে অনেক সুনাম। তবে সুনামের পাশাপাশি রাজাকার এম এ মান্নানের বাড়িও এই ইউনিয়নেই। ১৯৭৯ সালে প্রথমে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে এমপি নির্বাচিত হন প্রয়াত এম এ মান্নান। তিনি ১৯৮৬ সালে দ্বিতীয় বারও নির্বাচিত হয়ে ততকালিন সময়ে ধর্ম মন্ত্রীর দায়ীত্ব পালন করেন।

একই ইউনিয়নে ১৯৯১ সালে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত আলমগীর হায়দার খান। পরে তিনি ১৯৯৬-২০০১ ও ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে ১১তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান নির্বাচিত হন।

এই ইউনিয়নের ইউডিসির তথ্যানুযায়ী, ইউনিয়নের মোট আয়াতন ৩৯৬৯ একর। গ্রাম ১৪টি। মোট জনসংখ্যা ৪৬,৯৯৮। এর মধ্যে পুরুষ ২৪,৯১৬ আর নারী ২১,৯৮২ জন। অতি দরিদ্র পরিবারের সংখ্যা ৫৪৩টি, শিক্ষার হার ৭০%, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ১টি, কমিউনিটি ক্লিনিক ৪টি, পোস্ট অফিস ৪টি, কলেজ ১টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪টি, মাদ্রাসা ৪টি, মসজিদ ৬৯টি, মন্দির ৩টি, এতিমখানা ৪টি, ব্যাংক ২টি, এজেন্ট ব্যাংকিং ২টি, ইট ভাটা ২টি, পাকা রাস্তা প্রায় ২০ কিলোমিটার, ব্রীজ ১৫টি, আবাদী জমির পরিমান ৭৭০ হেক্টর, বাজার ৩টি, কিন্ডার গার্টেন ৩৫টি, প্রবাসী ১,৪০০ জন প্রায়। এই ইউনিয়নের খাল সমূহ হলো- ওয়াপদা খাল, কে পোর্টি খাল।

সাধারন জনগনের মতে এই ইউনিয়নের প্রধান সমস্যা হলো মাদক। ইউনিয়নের সর্বত্র মাদকে সয়লাব। এর প্রভাবে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে।

Model Hospital

এই ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তাঘাট এখনো পাকা হয়নি। এর মধ্যে ৫নং ওয়ার্ডের বালিথুবা টু মাছিমপুর রাস্তা ছাড়াও বালিথুবা অদুদিয়া দাখিল মাদ্রাসা থেকে সানকিসাইর হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত জনবহুল এ রাস্তাটিও ব্যবহারকারীরা বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হয়।

এছাড়াও বালিথুবা রাস্তার মাথা (ওয়াপদা) থেকে দলমগর হয়ে ইসলামপুর পর্যন্ত সড়কটিরও বেহাল অবস্থা। এ সকল সমস্যা সমাধানে যে এগিয়ে আসবেন তাকে নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আসীন করতে চায় এলাকাবাসী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital