বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জহিরুল ইসলামকে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১:২৯ পিএম
কচুয়ায় জহিরুল ইসলামকে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জহিরুল ইসলাম।

স্টাফ রিপোর্টার : কচুয়ার বিতারা গ্রামের জমির উদ্দিন বাড়ীর জহিরুল ইসলামের (৩২) উপর হামলা চালিয়ে কূপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। জহিরুল ইসলাম বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকা জনক। পূর্ব পরিকল্পনায় এ হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে জহিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এ ব্যাপারে তার পিতা আব্দুল জলিল বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ উল্লেখ করা হয়- কয়েকদিন পূর্বে জনৈক আঃ মালেকের জমিতে আলু রোপন করার সময় পাশের বাড়ীর ইসমাইল ও নাজমুলের সাথে তর্ক-বিতর্ক ও কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জোর ধরে জহিরুল ইসলামের উপর এ হামলা চালানো হয়। আঃ জলিলের মেজো ছেলে তাজুল সৌদি প্রবাসী। তার স্ত্রী খাদিজা বেগম রাগদৈল গ্রামের ভাড়া বাসায় বসবাস করে। তাজুল ইসলাম বিদেশ যেতে ধার নেওয়া টাকা পরিশোধের জন্য খাদিজা বেগমের নিকট ৫০ হাজার টাকা পাঠায়।

২৯ ডিসেম্বর খাদিজার কাছ থেকে ওই টাকা নিয়ে জহিরুল ইসলাম বাড়ির উদ্দেশ্য রওয়ানা হয়ে রাত ৯টার দিকে বাড়ীর কাছাকাছি এসে পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ইসমাইল ও নাজমুল এর নেতৃত্বে কথিপয় যুবক জহিরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালা। হামলাকারীরা দেশীয় অস্ত্র- সস্ত্র দ্বারা কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তারা জহিরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এমনি অবস্থায় জহিরুল ইসলামের ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন ঘটনার স্থলে ছুটে এসে জহিরুল ইসলামকে হামলা কারীদের কবল থেকে রক্ষা করে। হামলা কারীরা জহিরুল ইসলামের সাথে থাকা ৫০ হাজার টাকা ও একটি এন্ড্রয়েট মোবাইল ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে অভিযোগের পেক্ষিতে দায়িত্ব প্রাপ্ত কচুয়া থানার এসআই আরিফ জানান- অভিযোগ পেয়েছি তদন্ত কার্যাক্রম অব্যাহত রয়েছ।

Model Hospital

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।