মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নাট্টশিল্পীদের সাথে নিয়ে চাঁদপুর ড্রামার ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১২:৩৪ এম
নাট্টশিল্পীদের সাথে নিয়ে চাঁদপুর ড্রামার ইফতার ও দোয়া অনুষ্ঠিত
নাট্টশিল্পীদের সাথে নিয়ে ঐতিহ্যবাহী নাট্ট সংগঠন চাঁদপুর ড্রামার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১ এপ্রিল সোমবার চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। তিনি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থীতা করবো। আমি যদি জয়লাভ করতে পারি। তাহলে চাঁদপুর ড্রামাসহ সকল নাট্ট শিল্পীদের প্রয়োজনে পাশে থাকবো। আমি সবার কাছে দোয়া প্রত্যাশা করছি।
চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি তপন সরকারের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম রনির সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারী, বর্ণচোরা নাট্টগোষ্ঠীর সভাপতি সুখদেব রায়, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী,স্বরলিপি নাট্টগোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবু, অনুপম নাট্টগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল,সদস্য কার্তিক সরকার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি মজিবুর রহমান দুলাল, সাবেক সাধারন সম্পাদক কে এম মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সহসভাপতি পরিমল দাস নুপুর, সদস্য ইমতিয়াজ উদ্দিন মাসুদ, শংকর রায়, রাজিব দাস, রাত্রি কর্মকারসহ অন্যরা।
অনুষ্ঠান প্রসঙ্গে চাঁদপুর ড্রামার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, সাংগঠনিক ভাতৃত্ব বন্ধন দৃঢ় করতে এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা। অতীতের ন্যায় সামনেও যাতে নাটক নিয়ে চাঁদপুর ড্রামা এগিয়ে যেতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চাই।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।