মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতি’র সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৮:২২ পিএম
চাঁদপুর সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতি’র সভা অনুষ্ঠিত
চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতি’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ১১টায় ২৫০শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এর কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ডা: এ কে এম মাহবুবুর রহমান।
সভা পরিচালনা করেন চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নবাগত সমাজসেবা অফিসার ও রোগীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এসময় সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ও চাঁদপুর বিএমএ’র সভাপতি চিকিৎসক ডা: সৈয়দ মোহাম্মদ নুরুল হুদা, সমিতির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সমিতির সদস্য ও চাঁদপুর চেম্বার অব কর্মাসের  সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সমিতির কোষাধ্যক্ষ ও চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: মাহমুদুন্নবী মাসুম, সমিতির কার্যনির্বাহী সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সমিতির কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সমিতির যুগ্ম সদস্য সচিব তোফায়েল আহম্মদ, সমিতি সদস্য ও চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: মো: সাইফুল ইসলাম সোহেল, সমিতির সদস্য ও চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক  ডা: মো: মাইনুল ইসলাম মজুমদার, চাঁদপুর সরকারি শিশু পরিবারের কর্মকর্তা মো: মনিরুল ইমলাম, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: জামাল উদ্দিন, সমিতির সদস্য সন্তোষ দাস, সমিতির সদস্য গোপাল চন্দ্র সাহা।
সভায় যাকাত ফান্ড সংগ্রহ করার লক্ষে সকল পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, সকল সরকারি-বেসরকারি সংস্থা,হাসপাতাল ক্লিনিক,ডাক্তার, সুধীজনের নিকট সহযোগিতা চেয়ে   চিঠি ইস্যু করা,  রোগীকল্যাণ সমিতির এফডিআর দ্রুত সময়ে ভাঙ্গিয়ে সোনালী ব্যাংকে স্থানান্তর ও তা সাধারণ তহবিলে জমা প্রদান,সমিতির নতুন আজীবন সদস্য ফি  চাঁদা ৩০০০টাকা করা, হাসপাতালে অসহায় রোগী ভর্তিকালীন সময়,  চিকিৎসার জন্য গরীব রোগীকে আর্থিক সহযোগিতা করা,তাৎক্ষনিক  যারা খুবই ক্রিটিকাল রোগীকে  সহায়তা করা, প্রতিবন্ধী, দরিদ্র ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সদস্যদের সহায়তা করা, ৩ মাস পর পর কার্যকরি কমিটির সভা করা,  রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্যদের নামে অর্ণার বোর্ড তৈরি করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় বিগত সভার সিদ্ধান্তের আলোকে সমিতির সহ-সভাপতি সাংবাদিক কাজী শাহাদাতকে আহ্বায়ক, সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক সোহেল রুশদী, সমিতির সদস্য ডা: সাইফুল ইসলাম সোহেলকে সদস্য করে ৩সদস্য বিশিষ্ট অভ্যন্তরীন অডিট কমিটি গঠন করা হয়।
উক্ত অডিট কমিটিকে সমিতি থেকে চিঠি দিয়ে অবগত করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। উক্ত অডিট কমিটিকে  সমিতির বিগতদিনের আয়-ব্যয় নিরীক্ষণ করত:  পরবর্তী সভায় অডিট প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হয়।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।