শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেল ‘শিশু কিশোর সমাজ সেবা সংগঠন’

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৫:১০ এম
সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেল ‘শিশু কিশোর সমাজ সেবা সংগঠন’
সমাজসেবা ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিশু কিশোর সমাজ সেবা সংগঠন।
শনিবার বিকেলে ছেংগারচর পৌর কার্যালয়ে পৌর পরিষদের পক্ষ থেকে ছোট মরাধন শিশু কিশোর সমাজ সেবা সংগঠনটিকে সমাজসেবা ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা দেন পৌর মেয়র লায়ন আলহাজ্ব আরিফ উল্ল্যা সরকার।
জানা যায়, ২০২১ সালের ৭ জুলাই ছেংগারচর পৌরসভার ছোট মরাধন গ্রামের উদ্যমী তরুণ যুবকদের নিয়ে গঠিত হয় ‘শিশু কিশোর সমাজ সেবা সংগঠন’। প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছা শক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান, পাঠাগারে বই বিতরণ, রোজাদারদের মাঝে ইফতার, বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ জাতীয় দিবসগুলোতে নানা কর্মসূচি পালন করে উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে ছেংগারচর পৌর মেয়র লায়ন  আরিফউল্ল্যা সরকার জানান, ছোট মরাধন  শিশু কিশোর সমাজ সেবা সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সামাজিক ও মানবিক নানা কর্মসূচি পালন করে আসছে। সে কারণে তাদের এই কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ছেংগারচর পৌর পরিষদ ও আমার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
জানতে চাইলে সংগঠনের সভাপতি মো. হোসেন সরকার বলেন, স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবসময় মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। এই পথচলাকে ছেংগারচর পৌর মেয়র মহোদয় মূল্যায়িত করে সম্মাননা স্মারক প্রদান করায় আমরা আরও উৎসাহ পেয়েছি।
এসময় ছেংগারচর পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মোল্ল্যা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আমানউল্লাহ সরকার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর হারিজ খাঁন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল মুফতি, সংরক্ষিত ২নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর আকলিমা আক্তার ও ছোট মরাধন  শিশু কিশোর সমাজ সেবা সংগঠনটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।