শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে প্রথমবারের মতো ওয়াফেল নিয়ে এসেছে দুই উদ্যোক্তা

মো. মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ৯:৩৯ পিএম
হাজীগঞ্জে প্রথমবারের মতো ওয়াফেল নিয়ে এসেছে দুই উদ্যোক্তা
চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো ওয়াফেল নিয়ে এসেছে নারী উদ্যোক্তা মুসকান নূর ও মোঃ আল আমিন।
বুধবার (১০ এপ্রিল) রাতে হাজীগঞ্জ স্টেশন রোডে ওয়াফেল বেস্ট নামে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী নারী উদ্যোক্তা মুসকান নূরে বাবা হাজী মো. সেলিম পাটোয়ারী, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ ই-কমার্সের এডমিন সাইফুল ইসলাম সিফাত, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের মডারেটর মেজবাহ আহমেদ, সাংবাদিক মজিবুর রহমান রনি, গাজী মহিন উদ্দিন, মুসকান নুরের ভাই আরমান হোসেন নিলয়, রাকিব হোসেন সৌরভ, ফরহাদ হোসেন হৃদয়, নারী উদ্যোক্তা ফারিয়া আলম বৃষ্টি, শিউলী আক্তার, ফাতেমা আক্তার রিমি, রুপু, আসমা আবিদ, আখি আহমেদ প্রমূখ।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের দিন ও বিশেষ কোন উৎসবে এখানে দুইটি ওয়াফেল অর্ডার করলে একটি ওয়াফেল ফ্রি থাকবে। যার মূল্য রাখা হয়েছে প্রতিটি ১৫০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত।
বিভিন্ন ফ্লেভারের এই সু স্বাদু খাবারটি রাজধানী ঢাকা সহ বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা রয়েছে বেশ। তাই হাজীগঞ্জের ওয়াফেল প্রেমীদের চাহিদা মেটাতে “ওয়াফেল বেস্ট” নামে প্রতিষ্ঠানটির শুভ সূচনা ঘটে।
উদ্বোধনকালে কয়েকজন ক্রেতা বলেন, হাজীগঞ্জের জন্য এ খাবারটি একদম নতুন। ভিন্ন স্বাদের এই খাবারটি পেয়ে ওয়াফেল প্রেমীরা সত্যিই আনন্দিত। তারা বলেন, আমরা ঢাকার বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি। তবে সু স্বাদু এই খাবারটি এখন আমাদের নিজ এলাকায়। আমরা প্রতিষ্ঠানটির দুই উদ্যোক্তাকে ধন্যবাদ জানাই।
এদিকে ওয়াফেল বেস্ট প্রতিষ্ঠানটির একজন স্বত্বাধিকারী মুসকান নূর বলেন, নতুন প্রজন্মের জন্য এটি একটি নতুন খাবার। স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য এই খাবারটি খুবই জনপ্রিয়। আমি হাজীগঞ্জের জন্য ইউনিক কিছু করতে গিয়ে ওয়াফেল এর কথা মাথায় আসে। এখনো অনেকেই জানেন না এটা আসলে কি? মূলত বিদেশি এই খাবারটি সম্পর্কে আমাদের হাজীগঞ্জ বাসীকে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ। স্বল্প মূল্যে ওয়াফলল এর স্বাদ নিতে “ওয়াফেল বেস্ট” এ আসার অনুরোধ করেন এই নারী উদ্যোক্তা।
ওয়াফেল ছাড়াও এখানে বিভিন্ন প্রকার ফাস্ট ফুড ও কোমল পানীয় ছাড়া অন্যান্য খাবার পাওয়া যাবে বলে জানা যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital