মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ৯:৪৩ পিএম
মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মহামায়াবাসী সহ দেশ ও প্রবাসে বসবাসরত সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এন্ড আইটি সল্যুশন এর পরিচালক।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে এই শুভেচ্ছা ও মোবারকবাদ জানান তিনি।
বাণীতে মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এন্ড আইটি সল্যুশন এর পরিচালক মোঃ আব্দুল কাদির বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সফলতা। ঈদের দিনের মত আগামী দিনগুলো হোক অনাবিল আনন্দময়।
পবিত্র ঈদুল ফিতরের দিনে সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্যে ও নিরাপদ জীবন কামনা করছি। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’ আসুন ‘এই ঈদে সকল ভেদাভেদ ভুলে, ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীল সম্প্রীতি গড়ে তুলি। ’
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজারের স্টেশন রোডে অবস্থিত ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এন্ড আইটি সল্যুশন-এ দক্ষ ডিজাইনার দ্বারা ও অত্যাধুনিক নিজস্ব মেশিনে লোগো ডিজাইন, সোস্যাল পেজ এর জন্য ব্যানার, কভার ফটো, প্রোফাইল ফটো ডিজাইন, লোগো ডিজাইন এবং প্রিন্ট, ব্যানার ডিজাইন এবং প্রিন্ট, ফেষ্টুন ডিজাইন এবং প্রিন্ট, বিজনেস কার্ড ডিজাইন এবং প্রিন্ট, আকর্ষণীয় ক্রেস্ট ডিজাইন এবং প্রিন্ট, মগ ডিজাইন এবং প্রিন্ট, টাইলস ডিজাইন এবং প্রিন্ট, পোষ্টার ডিজাইন এবং প্রিন্ট, ফেইডবুক এর কভার ডিজাইন, টি-শার্ট ডিজাইন এবং প্রিন্ট, ইউটিউব এর কভার ফটো ডিজাইন, বিয়ের কার্ড ডিজাইন এবং প্রিন্ট, লাইটিং সাইনবোর্ড এবং প্রিন্ট, চাবির রিং ডিজাইন এবং প্রিন্ট ও আইডি কার্ড ডিজাইন এবং প্রিন্ট ইত্যাদি করা হয়। উক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে- 01812-572760, 01568-984158

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

মো. মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউপিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।
অভিযানকালে অনুমোদনবিহীন ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
এ সময় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কাটার অপরাধে মোসাদপাড়া গ্রামের মো. আবুল কাশেম (৭৪)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান বলেন, কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে ফেলা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের ফলে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম ভূঁইয়া, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা।