শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুটক্যাম্পে যোগ দিতে

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন কচুয়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল মাহমুদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১:২৪ এম
যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন কচুয়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল মাহমুদ

১০তম গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুটক্যাম্পে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন আস্থা গ্রুপের ফাউন্ডার অ্যান্ড সিইও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ (রাসেল)।

তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের মৃতু আব্দুল মান্নানের ছেলে।

৫ ভাই ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট। এলাকায় তিনি রাসেল নামে পরিচিত। তাঁর শিক্ষা জীবন শুরু করেন ৫৭নং মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পরে জুরাইনপুর আদর্শ ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক,সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলীতে বিএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি সম্পন্ন করেন।

কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Model Hospital

বর্তমানে তিনি আস্থা গ্রুপের প্রতিষ্ঠাতা ডিরেক্টর এবং সিইও এর দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা মরহুম আব্দুল মান্নান সুনামের সহিত খর্গপুর রাব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

আগামী ২১ এপ্রিল পর্যন্ত এই সফরে তিনি বিশ্ববিখ্যাত এমআইটি’র বোর্ড অব ট্রাস্ট্রিজ, হার্ভার্ড কেনেডি স্কুলের এডভাইজরি সদস্য, চেয়ার স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ও গুগলের ডিসিসিভ টেকনোলজির জনক John Dana Chisholm এর তত্বাবধানে প্রজেক্ট উপস্থাপন করবেন।

মাহমুদ একাধারে ফিনটেক বিশেষজ্ঞ, সার্টিফায়েড আই এস অডিটর, বহু স্টার্ট আপের সফল উদ্যোক্তা ও সংগঠক।

তিনি AIM Bangladesh এর ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি টেক জায়ান্ট টুইটার, এডোবি, এয়ারবিএনবি, মেটা, সিসকো ও স্ট্যানফোর্ড সিড অফিস পরিদর্শন করবেন।

মাহমুদ দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্টার্ট আপকে জনপ্রিয় করা, সহজভাবে মানবিক কল্যাণে স্টার্টআপকে কাজে লাগানোর মডেল, সমস্যা সমাধানে স্টার্টআপ তথা অন্টারপ্রেনিউরাল মডেলকে টেকসইভাবে কাজে লাগানোর উপায় ও প্রয়োগ নিয়ে ধারণাপত্র ও প্রকল্প উপস্থাপন করবেন।

আবদুল্লাহ আল মাহমুদের যুক্তরাষ্ট্র সফরকালে সেখানকার বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে আস্থা গ্রুপের সমযোতা স্বাক্ষর করার কথা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital