শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৭:২২ পিএম
মতলব দক্ষিণে পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মতলব দক্ষিণ উপজেলার পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ের দুইবছর মেয়াদী ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতীহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে দুইজন মহিলা অভিভাবক প্রতিনিধি প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।

নির্বাচনে মোট ২৩৪ জন ভোটারের (অভিভাবক) মধ্যে ২০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ অভিভাবক প্রতিনিধি পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ১০৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. আনোয়ার হোসেন, ১০৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে মো. মিজানুর রহমান, ১০০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. শাহজালাল এবং ৯৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. রেজাউল। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২জন প্রার্থীর মধ্যে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডলি বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসা: শেফালী বেগম পেয়েছেন ৭৬ ভোট।

Model Hospital

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত। পরে আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফলাফলের কপি হস্তান্তর করেন প্রিজাইডিং অফিসার।

আইন শৃংখলা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন, মতলব দক্ষিণ থানার এসআই মো. দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

নির্বাচন পর্যবেক্ষন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, নারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital