শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

থানায় অভিযোগ

শাহরাস্তিতে গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় সালিশ বৈঠকে মারধর, আহত-৫

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৭:৫৭ পিএম
শাহরাস্তিতে গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় সালিশ বৈঠকে মারধর, আহত-৫
চাঁদপুরের শাহরাস্তিতে শ্লীলতাহানির ঘটনা মিমাংসা করার বৈঠকে প্রতিবাদীদের উপর হামলা করেছে ঘটনাকারী পরিবার। এতে ৫ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেছেন। এবিষয়ে ঘটনার শিকার গৃহবধূ বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ১৭ এপ্রিল, বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামে।
জানা যায়, ওই গ্রামের বসু বাড়ির ইমান হোসেনের কন্যাকে প্বার্শবর্তি দৈকামতা গ্রামের বাচ্চু মিয়ার সাথে গত ৮ মাস পূর্বে বিয়ে দেন। পবিত্র ঈদুল ফিতরে বেড়াতে  স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসছিলো সে। ঘটনার দিন ও সময়ে একই বাড়ির নুর আহমেদের পুত্র শিপনের সাথে অশ্লীল কোন ঘটনা ঘটেছে মর্মে অভিযোগ গৃহবধূর।
থানায় অভিযোগের আলোকে জানা যায়,  ১৫ এপ্রিল সোমবার রাত ৯টায় শ্বশুরালয় থেকে পিত্রালয়ে ফেরার পথে নিজ বাড়ির সামনে বাগান সংলগ্ন জায়গায় একই বাড়ির নুর আহমেদের পুত্র শিপন দ্বারা শ্লীলতাহানীর শিকার হয় গৃহবধূ। এঘটনায় ১৭ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টায় স্থানিয় মহিলা মেম্বার সেলিনার বসত ঘরে সালিশ বৈঠকে বসে। ওই বৈঠকে ১ ও ২নং বিবাদী অভিযোগের বাদী গৃহবধূকে মারধর করে। এতে ৫ জন আহত হয়।
এবিষয়ে ওই গৃহবধূ বলেন, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার পথে শিপন কাকার সাথে দেখা হয়। তখন রাত প্রায় ৯ বাজে। তিনি আমার সাথে পায়ে হেটে বাড়ি আসছিলেন। বাড়ির সামনে বাগানের কাছে আসলে তিনি আমাকে জড়িয়ে ধরে আমার শালিনতা নষ্ট করেন।
বিষয়টি আমি বাড়ির মুরব্বি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করি। একদিন পর মহিলা মেম্বার সেলিনার ঘরে দরবারে বসলে শিপন, রিপন ও মহিলা মেম্বার সেলিনা আমাকে মারধর শুরু করে। এসময় আমার স্বামী, ছোট চাচা, ফুফু ও ছোট ভাই আমাকে বাঁচাতে আসলে তারা তাদের হামলায় আহত হন। এবিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি। এঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করেন তিনি।
ঘটনার বিষয়ে জানতে শিপনের ঘরে গেলে তাকে পাওয়া যায়নি। এসময় ওই বাসায় শুধু শিপনের স্ত্রী ছিলো। এব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তিনি এবিষয়ে কিছু জানেন না বলে জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital