বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের মাতা শোভা রাণী দাসের ৫ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭:১৪ পিএম
সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের মাতা শোভা রাণী দাসের ৫ম মৃত্যুবার্ষিকী

দৈনিক চাঁদপুর দর্পণের বার্তা সম্পাদক, সাপ্তাহিক ‘মতলবের জনপদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটাঃ শ্যামল চন্দ্র দাসের মাতা ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রাক্তন পরিবার কল্যাণ সহকারী শোভা রানী দাসের ৫ম মৃত্যুবার্ষিকী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে ধর্মীয় নিয়মানুুযায়ী নিজ বাড়িতে ও মতলব শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

স্বর্গীয় শোভা রাণী দাসের স্বামীর নাম স্বর্গীয় নৃপেন্দ্র চন্দ্র দাস (প্রাক্তন ইউপি সদস্য)। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের প্রাক্তন এফপিআই। শোভা রাণী দাসের ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছে। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকন্দি গ্রামে।

এদিকে স্বর্গীয় শোভা রাণী দাসের আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে অজিত কুমার দাস।

Model Hospital

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল ভোর সাড়ে ৩টায় তাঁর নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের পরলোক গমণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital