শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের ব্যাপক গণসংযোগ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৬:৩৫ পিএম
রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের ব্যাপক গণসংযোগ

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন সদর উপজেলার রামপুর ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক গণসংযোগ করেন।

শনিবার (২০এপ্রিল) সদর উপজেলার রামপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের ছোট সুন্দর বাজার, ৬নং ওয়ার্ড বদরখোলা বাজার, রামপুর ছিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, গণসংযোগ করেন ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া চান।

গণসংযোগে তিনি বলেন, প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করার জন্য মানুষের সম্মান ও মর্যাদা নিয়ে বিশ্বের বুকে মাথা তুলে বাঙালিদের দাঁড়াতে বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করেছেন। তিনি যেমন বাংলাদেশ চেয়েছিলেন, তার কন্যা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামীদিনে স্মার্ট বাংলাদেশ হবে এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিটি মুহুর্তে আমাদের অনুপ্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু।’

অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, পিতা মুজিবই একমাত্র নেতা, যিনি একেবারে ভাষার আন্দোলন দিয়ে শুরু করে স্বায়ত্ব শাসনের আন্দোলনের করে, স্বাধীনতা আন্দোলন করে এ দেশকে স্বাধীন করেছেন। আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র। সে জন্যই তিনি আমাদের জাতির পিতা।’

Model Hospital

তিনি বলেন, এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক, আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।

গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital