বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের গণসংযোগ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৮:০৭ পিএম
বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের গণসংযোগ

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপি গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

মঙ্গলবার(২৩ এপ্রিল) তিনি সদর উপজেলার তরপুরচন্ডী, কল্যাণপুর ও বিষ্ণুপুর ইউনিয়নে গণসংযোগ করেন ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া চান।

এসময় তিনি বলেন, আমি মানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি মন পবিত্র এবং লক্ষ্য ঠিক রাখলে যে কোন কাজে সফল হওয়া যায়। আপনাদের দোয়া ও সমর্থন সাথে থাকলে আমি আমার স্বপ্নপূরণে সফল হবো, ইনশাআল্লাহ্।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে এখন বাংলাদেশ রোল মডেল হিসেবে রয়েছে। আমি ছোটবেলা থেকে বঙ্গবন্ধু প্রেমী। জনগনের সাথে থেকে কাজ করার আগ্রহ আমার সব সময়। আমি আমার চাঁদপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণের জন্য কাজ করতে চাই।

Model Hospital

এছাড়াও অ্যাড. হুমায়ুন কবির সুমন তরপুরচন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাসেম বাজারে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান, সাবেক মেম্বার অসুস্থ মোঃ হারুন খানকে দেখতে যান এবং বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন- আহবায়ক মোঃ ইসহাক প্রধানীয়া বাবা মোঃ আঃ হান্নান প্রধানীয়ার জানাযায় অংশগ্রহণ করেন।

গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital