বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রার্থীদের যাচাই সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলায় ১০ প্রার্থীর মধ্যে ২ জনের বাতিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯:০৮ পিএম
চাঁদপুর সদর উপজেলায় ১০ প্রার্থীর মধ্যে ২ জনের বাতিল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ ২য় ধাপে চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জনের মধ্যে বৈধ ৮ ও বাতিল হয়েছেন ২ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে ৪ জন বৈধ হয়েছেন। মামলার তথ্য গোপন করায় রাকিব মাঝির মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মধ্যে হারুন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল হয়।

২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার বশির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকত, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামশেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ২১ এপ্রিল চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী এই প্রথমবারের মতো অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

Model Hospital

চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেনঃ চাঁদপুর সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, বর্তমান ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অ্যাড. হুমায়ুন কবির সুমন, মিজানুর রহমান ভূঁইয়া কালু।

ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন নুরুল হায়দার সংগ্রাম, এ বিএম রেজওয়ান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন রেবেকা সুলতানা মুন্না ও শিপ্রা দাস।

উল্লেখ্য, আগামী ২৪ থেকে ২৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৭ থেকে ২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ২ মে প্রতিক বরাদ্দ ও ২১ মে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২ এপ্রিল নির্বাচন সংক্রান্ত গনবিজ্ঞপ্তি জারি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার বশির আহমেদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital