শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী আন্দোলনের উদ্যোগে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০:২০ পিএম
চাঁদপুরে ইসলামী আন্দোলনের উদ্যোগে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়
চাঁদপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ নামাজের আয়োজন করা হয়। এতে শত শত মুসল্লী অংশ গ্রহন করে।
এ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণি বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ আবু হানিফ।
সালাতুল ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি, শেখ মুহা. জয়নাল আবদিন,জেলা সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল,জেলা সহকারী সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বিন নূরী, সদর সভাপতি ডাক্তার বেলাল হোসেন, পৌর সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, সেক্রেটারি মুহিবুল্লাহ বেপারী,জেলা যুব আন্দোলনের সভাপতি, মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক, মোঃ শাহিন খান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ রাকিব হোসাইন প্রমুখ।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য দোয়াও করা হয়। পরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আগত ড্রাইভার এবং যাত্রীদের মাঝে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital