মতলব দক্ষিণে মন্টু মেম্বারের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন
মতলব দক্ষিণে সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান (মন্টু মেম্বার) ইন্তেকাল করেছেন।

গত শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত মন্টু মেম্বার বৃহত্তর মতলবের ২২ ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় টানা ৩ মেয়াদে ইউপি সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত স্ট্রোক জনিত রোগে ভুগছিলেন।

রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পৌরসভার দগরপুর আবদুল গনি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

জানাযার পূর্বে মৃত মন্টু মেম্বারের জীবদ্দশার স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহির সরকার, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, বিএনপি নেতা বিল্লাল খান, মরহুমের ছোট ভাই সেলিম মিয়াজী, ভাতিজা আবু ইউসুফ শামীম, ছেলে ডালিম মিয়াজী ও লাভলু মিয়াজী। পরে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা আবু ইউসুফ শামীম।
এসময় মরহুমের জানাযার নামাজে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, সাংবাদিকসহ ধর্মপ্রান মুসল্লীরা অংশগ্রহণ করেন।








