শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাবা-মায়ের প্রতি দিনের ঝগড়া থামাতে ৬ বছরের শিশু থানায়!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১:৪৮ এম
বাবা-মায়ের প্রতি দিনের ঝগড়া থামাতে ৬ বছরের শিশু থানায়!

খুবই তুচ্ছ বিষয় নিয়ে সংসার জীবনে প্রতি দিনই বাবা-মায়ের মধ্যে ঝগড়া লেগে থাকে। নিজ ঘরে এমন ঘটনা প্রায় দেখে আসছে শিশু সিয়াম। তার খুদে চেষ্টায় থামে না বাবা-মায়ের এই ঝগড়া। তার সামনেই প্রতিনিয়ত মাদকাসক্ত বাবা মাকে মারধর করেন। এসব সহ্য হচ্ছিল না শিশু সিয়ামের। তাই নিজেই থানায় ছুটে যায় অভিযোগ জানাতে।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রাতবাজার এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে শিশু সিয়াম রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে একাই থানায় হাজির হয়।

খুঁজতে থাকেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবকে। পরে থানার ওসির কাছে গিয়ে বাবা মায়ের ঝগড়া সর্ম্পকে অবগত করেন।

এ সময় থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, শিশুটি থানা আসার পর, সেবা গ্রহীতাদের মতো তাকে চেয়ারে বসিয়ে অভিযোগ শুনি। শিশু সিয়াম তার বাবা-মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রাণ চেয়ে পুলিশের সহযোগিতা কামনা করে।

Model Hospital

বিষয়টি সমাধানে এসআই জয়নাল আবেদীন, এএসআই সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। থানায় ডেকে আনা হয় তার বাবা-মাকে।

পরে পুলিশ শিশুটির বাবা মাকে বুঝিয়ে তাৎক্ষণিকভাবেই ঝগড়া না করার অঙ্গীকারনামা আদায় করেন।

সিয়ামের বাবা-মা জানিয়েছেন, তারা আর কখনও ঝগড়া করবে না।

পুলিশের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে শিশু সিয়াম। পরে সে পুলিশকে বেশ হাসিমুখে বিদায় জানায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital