মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহম্মেদ স্বপনের গণসংযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৭:৫৩ পিএম
কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহম্মেদ স্বপনের গণসংযোগ

বিএনপি বিহীন উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নেতারাই পরস্পরের প্রতিদ¦ন্দ্বী। প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রনেতারা।

সোমবার মনোনয়নপত্র দাখিল করে কচুয়ায় নির্বাচনের মাঠে গণসংযোগ করেছেন সাবেক ছাত্রনেতা ফয়েজ আহম্মেদ স্বপন।

কচুয়াবাসীর কাছে গুতপুরের স্বপন ভাই হিসেবে তিনি পরিচিত। গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বী করেছেন। কেন্দ্রেীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক এই বছর উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় কাউকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সুবাদে কচুয়ার চেয়ারম্যান পদে প্রার্থীর হওয়ার হিড়িক পড়ে গেছে।

মনোনয়নপত্র দাখিলের পরেই কচুয়ার জিরো পয়েন্টে (ডাকবাংলো) বিভিন্ন দোকান পাটের ব্যবসায়ী, অটোরিক্সচালাক, সিএনজি চালক ও জনসাধারনণের সাথে ভোট চেয়ে কৌশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগ নেতা ফয়েজ আহম্মেদ স্বপন।

Model Hospital

গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে একপ্রতিক্রিয়ায় বলেন, আজকে আমি মনোনয়নপত্র দাখিল করেছি, আমি আপনাদের দোয়া ও সমর্থন আশা করছি। গত নির্বাচনে কচুয়াবাসী আমাকে জয়যুক্ত করেছে।

কারচুপির মাধ্যেমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। যে ১৭ কেন্দ্রে জয়লাভ করেছে তাকে ঘোষনা দেওয়া হয়েছে। আমি ৮৫ কেন্দ্রে জয়লাভ করেও বিজয় চিনিয়ে আনতে পারিনি। সুক্ষ ষড়ষন্ত্রের মাধ্যমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবারও আসছি আপনাদের মাঝে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করবো, গত বছরের ন্যায় এবারোও আমার পাশে আপনারা থাকবেন। সেই আশা ও প্রত্যাশা আপনাদের প্রতি আমার রয়েছে।

আমি নির্বাচিত হলে কচুয়াকে মডেল স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। এই কচুয়াকে মাদক মুক্ত ঘোষনা করবো যদি আপনারা পাশে থাকেন। আমার বিরুদ্ধে অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছে, আমি নাকি নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছি। এই গুজব ও বিভ্রান্তে কান দিবেন না। আমি মাঠে আছি মাঠে থাকবো আপনাদের পাশে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে কচুয়াবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।

গণসংযোগ কালে, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, সদর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল, সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্রধান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ, সাাবেক ইউপি সদস্য রাছেল মুন্সী অংশ নেয়।

দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর শহরের শপথ চত্বর ও কালীবাড়ী কোর্ট স্টেশন এলাকায় অবস্থান নেন তাঁরা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী বলেন, আমার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেইসবুকে দেশবিরোধী কর্মসূচি ঘোষণা করেছে।‌ তারা গুপ্তভাবে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের যে কোন নাশকতা প্রতিরোধে আমরা রাজপথে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে রাজপথে আছি। শুধু শহরেই নয়, প্রতিটি জনবহুল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। কোন অবস্থাতেই আমরা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠনের কোন অপতৎপরতা চলাতে দিবো না। কেউ যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদে বলেন, ছাত্রদল এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। স্বৈরাচার আওয়ামীগের পতন ঘটিয়ে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা রয়েছে। তাই দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে।