শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কেন্দ্রীয় যুবদল সভাপতিকে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪, ৯:২৬ পিএম
মতলব উত্তরে কেন্দ্রীয় যুবদল সভাপতিকে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে প্রেরনের প্রতিবাদে মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে ছেংগারচর পৌরসভায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

বুধবার (১লা মে) দুপুরে ছেংগারচর সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গ্ররুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেম্পু স্ট্যান্ড হয়ে নূরানী মাদ্রাসার মাঠে এসে শেষ হয়।

এ সময় মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ছেংগারচর পৌর যুবদলের যুব নেতা আবু তাহের সুমন ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, এখলাসপুর ইউনিয়ন যুবদল নেতা আমান উল্লাহ, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম, যুবদল নেতা রবিউল, আল মামুন, সাজ্জাদ হোসেন, রোমান মিয়া, শাহিন আলম, নাসির উদ্দিন, পারভেজ সহ যুবদল নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital