বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমির সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাফিউ হাসান হামজা প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৮:৫৯ পিএম
শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমির সাথে সাংবাদিকদের মতবিনিময়
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমির সাথে শাহরাস্তি প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় পৌর মেয়রের বাসভবনে সাংবাদিকদের সাথে তরুণ শিল্প উদ্যোক্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী ওমর ফারুক রুমি’র মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, বাংলাদেশ তাতীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা, আ’লীগ নেতা আব্দুল মান্নান ব্যপারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোক্তার হোসেন মুক্তা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহ এনামুল হক কমল, শাহরাস্তি উপজেলার জাতীয় পার্টির সভাপতি মান্নান মোল্লা, যুবলীগ নেতা মাহফুজুল কবির, সকল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে মোঃ সাইফুল ইসলাম মোল্লা,  কাউন্সিলর প্রহল্লাদ দে, মহিলা কাউন্সিলর রাবেয়া বসরী বকুল প্রমুখ।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমি আনারস প্রতীকের পক্ষে সকলের কাছে দোয়া চেয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট শাহরাস্তি উপজেলা পরিষদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সন্ত্রাস ও মাদক মুক্ত শাহরাস্তি উপজেলা বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবেন বলে জানান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের নেতা, শিক্ষক, সাংবাদিক, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ালীগ ও স্থানিয়গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital