মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কাদলা ফাযিল মাদ্রাসা ও শ্রেষ্ঠ অধ্যক্ষ মাও. ইউসুফ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৯:৪৩ পিএম
কচুয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কাদলা ফাযিল মাদ্রাসা ও শ্রেষ্ঠ অধ্যক্ষ মাও. ইউসুফ

কচুয়া উপজেলার ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কাদলা এসএস ফাযিল মাদ্রাসা ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওই প্রতিষ্ঠানেরই অধ্যক্ষ মাও. গাজী ইউসুফ।

কাদলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পরীক্ষার ফলাফল, গভনিং বডির দক্ষতা,শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম,অবকাঠামোগত সুবিধা,প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা,আইসিটি দক্ষতা, পাঠ দানের নিয়মানুবর্তিতা,শিক্ষার পরিবেশ,জাতীয় দিবস সমূহ উদযাপন প্রভৃতি বিবেচনায় উক্ত মাদ্রাসাটিকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) নির্বাচিত করাও শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে মাও. ইউসুফকে শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) নির্বাচিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় শিক্ষা সপ্তাহের যাচাইবাচাই কমিটির সদস্য সচিব একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ সোহেল রানা।

কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.ইউসুফ বলেন, আমি প্রথমে কৃতজ্ঞা জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান মুরাদ ও উপজেলা একাডেমিক সুপার ভাইজারসহ মনোনয়ন বোর্ডের সংশ্লিষ্টদেরকে। আমাকে শ্রেষ্ঠ অধ্যক্ষ ও আমার প্রতিষ্ঠান কাদলা এসএস ফাযিল মাদ্রাসাকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আমি গর্ববোধ করছি।

Model Hospital

বিগত প্রায় ৩ বছরের বেশি সময় আমি মাদ্রাসাটির অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছি। মাদ্রাসার এ সাফল্যের জন্য প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের দক্ষতার সাথে দায়িত্ব পালন, ছাত্র-ছাত্রীদের কঠোর অধ্যয়নে শিক্ষকদের একনিষ্ঠতা এবং সর্বোপরি অভিভাবকদের সচেতনতাই এই সাফল্যের একমাত্র মূলমন্ত্র।

তিনি আরো বলেন,আমার নিজ এলাকা উপজেলার মনপুরা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় দাখিল,আলিম ও ফাযিল শেষ করে উচ্চ শিক্ষা অর্জন করেছি।

আমার এলাকার বিদ্যাপিঠ মনপুরা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় আমি দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি।

দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর শহরের শপথ চত্বর ও কালীবাড়ী কোর্ট স্টেশন এলাকায় অবস্থান নেন তাঁরা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী বলেন, আমার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেইসবুকে দেশবিরোধী কর্মসূচি ঘোষণা করেছে।‌ তারা গুপ্তভাবে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের যে কোন নাশকতা প্রতিরোধে আমরা রাজপথে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে রাজপথে আছি। শুধু শহরেই নয়, প্রতিটি জনবহুল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। কোন অবস্থাতেই আমরা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠনের কোন অপতৎপরতা চলাতে দিবো না। কেউ যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদে বলেন, ছাত্রদল এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। স্বৈরাচার আওয়ামীগের পতন ঘটিয়ে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা রয়েছে। তাই দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে।