বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে চেয়ারম্যান প্রার্থী সুমন হাওলাদারের পিতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ২:৩১ পিএম
ফরিদগঞ্জে চেয়ারম্যান প্রার্থী সুমন হাওলাদারের পিতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করছেন চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ সুমন হাওলাদার।

নিজস্ব প্রতিনিধি : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রজনীগন্ধা প্রতিকের প্রার্থী মামুনুর রশিদ সুমন হাওলাদারের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারী শনিবার রাতে ইউনিয়নের আলীগঞ্জ বাজার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন রজনীগন্ধা প্রতিকের প্রার্থী মামুনুর রশিদ সুমন হাওলাদার।
লিখিত বক্তব্যে মামুনুর রশিদ সুমন হাওলাদার বলেন, আমার নির্বাচনী প্রচারনার শুরু থেকে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের প্রার্থী হারুনুর রশিদ ও তার সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত আমার কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারনায় বাঁধা, পোষ্টার-ব্যানার ছিঁড়ে পেলাসহ আমার কর্মী সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছে। অদ্য শনিবার সন্ধায় আলীগঞ্জ বাজারে আমার বাবা-ভাই জাফর হাওলাদার ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারণা চালিয়ে যাওয়ার সময় ঘোড়া প্রতিকের প্রার্থীর প্রচার গাড়ি (সিএনজি) দিয়ে আমার বাবা দেলোয়ার হোসেন হাওলাদারকে হত্যার উদ্দেশ্য তার গায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে আমার বাবার পা পেটে রক্তাক্ত জখম হয় এবং গাড়িতে থাকা তিন সন্ত্রাসী স্বপন, সবুজ ও নাছির আমার বাবার গায়ের ওপর দিয়ে গাড়ি উঠিয়ে মেরে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা ঘটনাস্থলে আসলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে গাড়িসহ পালিয়ে যায়। আমার বাবাকে আশংকা জনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এমতাবস্থায় আমি এবং আমার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ এবং রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ পূর্বক সুষ্ঠ বিচার দাবী করছি।
সংবাদ সম্মেলনে সুলতান আহমেদ, আবুল হাসেম পাটওয়ারী, মো. ওমর ফারুক, মো. আলমগীর, মো. আমিনুল মাঝি, মো. আল আমিন, হারুন আমিন, রহমান, আলমগীর, সাহাজান, কামাল হোসেন, মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।