বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের কমিটি গঠন

হাইমচর প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৫:২২ পিএম
স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের কমিটি গঠন
স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নাজমুল আল হোসেন এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদকে মনোনীত করা হয়েছে।
নাজমুল আল হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং সালেহ আহমেদ সিটি ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।
১৯ জুন বুধবার সন্ধ্যায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর নির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে আগামী ১০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে নির্বাহী পরিষদের নিকট জমা দিতে।
গত ১৮ই জুন মঙ্গলবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হয় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়।
স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজ কল্যাণমূলক সংগঠন। সংগঠনটি দীর্ঘ ১৬ টি বছর ধরে হাইমচরের শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে মানুষের পাশে থেকে কাজ করা যাচ্ছে।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।