বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ প্রতিদিনের চাঁদপুর জেলা প্রতিনিধি ইয়াসিন আরাফাত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৫ এম
বাংলাদেশ প্রতিদিনের চাঁদপুর জেলা প্রতিনিধি ইয়াসিন আরাফাত

দেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম)।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে গণমাধ্যমটির কার্যালয়ে পত্রিকার সম্পাদক লোটন একরাম তার হাতে এ নিয়োগ পত্র তুলে দেন।

মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম) এর আগে জাতীয় দৈনিক খবর, সংবাদ, খবরপত্র, দৈনিক আল মোজাদ্দেদ, দেশের অন্যতম সাপ্তাহিক আমোদ পত্রিকাসহ আরো কয়েকটি গণমাধ্যমে তিনি কাজ করেছেন।

এছাড়াও তিনি স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ ও দৈনিক চাঁদপুর প্রবাহ কাজ করেছেন। বর্তমানে দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান আলোকচিত্রি ও অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাসমোহনাডটকম’, জিনিউজবিডিতে কাজ করছেন।

Model Hospital

দেশের শীর্ষস্থানীয় এই দৈনিকে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সহকর্মী, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীসহ সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামান করেন।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।