শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সকলের দোয়া চেয়েছেন

নাট্যকার গীতিকার ও প্রডিউসার অন্তরালয়ের জাহাঙ্গীর অসুস্থ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৯:৩১ পিএম
নাট্যকার গীতিকার ও প্রডিউসার অন্তরালয়ের জাহাঙ্গীর অসুস্থ

অন্তরালয়ের জাহাঙ্গীর আলম নাট্যকার, গীতিকবি অভিনেতা , প্রডিউসার , সি এন্ড এফ এবং ট্রাভেল ব্যবসায়ী।

জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ডায়রিয়া জনিত কারণে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেবিন ব্লকে ইন্টারনাল মেডিসিনের সহযোগী অধ্যাপক ডক্টর নাজমুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসারত আছেন।

তিনি দেশবাসীসহ সকল সুহৃদ, সহকর্মী ও স্বজনের নিকট দোয়া চেয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং সাংগঠনিক কাজকর্ম করা অবস্থায় ভুলভ্রান্তির জন্য ও সকলের তরে ক্ষমা চেয়েছেন।

অভিনেতা গীতি কবি জাহাঙ্গীর আলম হসপিটালের বিছানায় শুয়ে কয়েকটি চমৎকার গীতি কবি রচনা করেছেন যা নোলক বাবু , শান সায়েক ও কাজী জামাল ইতিমধ্যে সুর ও কম্পোজিশন করেছেন ও বিভিন্ন শিল্পীগন কন্ঠ দিয়েছেন ।

Model Hospital

এছাড়াও মনির খান, মিজান মাহমুদ রাজিব, সাব্বির জামান, রাশেদ, তাসমিম জামান স্বর্ণা, জাহেদ রিপন ও বিন্দু কণাসহ আর অনেকে বেশ কয়েকটি গান করেছেন।

কম্পোজার ও শিল্পী শান সায়েক ভাইসহ সকলেই অন্তরালয় এর জাহাঙ্গীর ভাইয়ের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

হাসপাতালের বেডে শুয়ে অন্তরালয়ের জাহাঙ্গীর ভাই আমাদের জন্য মরণ মুখি ও বাস্তব কিছু গান লিখে পাঠিয়েছেন। প্রতিটি গানের প্রতিটি কথা আমাদের ব্যথিত করেছে, গানের কথাগুলো হৃদয়ে অনুধাবন করে সুর ও কম্পোজিশন করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র।

এই গীতিকবির লেখনীর মাধ্যমে বিপদে ও অসহায় অবস্থায় থাকলে মানুষকে কে কেমন হয়/ হতে পারে তা তার লেখনীতে সেই বাস্তবতা তুলে ধরেছেন।
আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।

অন্তরালয় জাহাঙ্গীরের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এবং শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।