শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর অটোরিকশা শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচনে প্রতীক বরাদ্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ২:৪২ পিএম
নারায়ণপুর অটোরিকশা শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচনে প্রতীক বরাদ্দ

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন অটোরিকশা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ২০২২ইং এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে নারায়ণপুর বাজারে সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. ওয়ালীউল্লাহ (প্রতীক চেয়ার) ও মো. ওমর ফারুক প্রধান (প্রতীক মোমবাতি)। সহ-সভাপতি পদে মো. তাজুল ইসলাম (প্রতীক আনারস), মাসুদ প্রধান, (প্রতীক মাছ)। সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন প্রধান (প্রতীক আম), মো. খোরশেদ আলম (প্রতীক মোবাইলফোন), মো. পারভেজ প্রধান (প্রতীক গোলাপফুল)। কোষাধ্যক্ষ পদে মো. রবিউল হোসেন (প্রতীক দোয়াত কলম), মনির চৌধুরী (প্রতীক দেয়ালঘড়ি)। সদস্য পদে মো. জামাল হোসেন (প্রতীক ফুটবল), মো. ইউসুফ প্রধান (প্রতীক মোরগ), জহির হোসেন (প্রতীক সিএনজি), মো. ইউসুফ হোসেন (প্রতীক বই), শাহাআলম( প্রতীক অটোরিকশা) এবং আব্দুর রাজ্জাক (প্রতীক চশমা) এর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জাহিদ খান বাবু, সদস্য মো. শাহজাহান ও মকবুল হোসেনসহ শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; আগামী ২২ জানুয়ারি সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital