শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পানিবন্দী মানুষের মাঝে

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সোহার ব্রাঞ্চের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১১ পিএম
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সোহার ব্রাঞ্চের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সোহার ব্রাঞ্চ নেতা শাহজালাল মজুমদার জালালের উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (১ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার পানিবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সোহার ব্রাঞ্চ নেতা শাহজালাল মজুমদার জালালের প্রতিনিধি হাফেজ নেয়ামত উল্লাহ।
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সোহার ব্রাঞ্চ নেতা শাহজালাল মজুমদার জালালের উদ্যোগে ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এরপর বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করবেন বলে জানান তারা।
শাহজালাল মজুমদার জালাল বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকট মুহূর্তে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যাতে অসহায় ধনী গরিব সকলে মিলে একসাথে সোনার বাংলা গড়তে পারি।
তিনি বলেন সমাজে যারা বিত্তবান রয়েছে সবাই যদি সংকট মুহূর্তে একে অপরের পাশে দাঁড়াই তাহলে যেকোনো সমস্যাই সমাধান করা সম্ভব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital