বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে সেভ দ্য ফিরোজপুর সামাজিক সংগঠনের আহবায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ৬:৩৪ পিএম
হাজীগঞ্জে সেভ দ্য ফিরোজপুর সামাজিক সংগঠনের আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : ‘আমাদের ফিরোজপুর, আমরাই সাজাবো’ সুরক্ষিত থাকুক আগামী প্রজন্ম এই স্লোগানকে সামনে রেখে সেভ দ্য ফিরোজপুর সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সমাজের যেকোন দুর্যোগ মোকাবেলায় ও অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে ভাল কাজে সবার পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করবে সংগঠনটি।

তারই পরিপ্রেক্ষিতে সেভ দ্য ফিরোজপুর সামাজিক সংগঠনের কমিটি গঠন করার লক্ষে শুক্রবার সন্ধ্যায় ফিরোজপুর বাজারস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে ও সেভ দ্য ফিরোজপুরের নব নির্বাচিত আহ্বায়ক আল আমিন মজুমদারের পরিচালনায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবীবুর রহমান পলাশ, এম আই কে তুষার মজুমদার, হেলাল উদ্দিন তালুকদার, ওমর ফারুক প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সিফাত বলেন, সামাজিক সংগঠন কেন করব, তার পিছনে প্রথম কারন হচ্ছে, তারুণ্য। আমরা আমাদের এ তরুণ সময়টা লেখাপড়া কিংবা চাকরির মধ্য দিয়েই চালাই। একটু খেয়াল করুন, লেখাপড়া কিন্তু দিনের ২৪ ঘন্টাই হয় না। লেখাপড়ার বাইরে আমরা অনেক সময় অবসরে কাটিয়ে দেই। আমরা চাইলে বিনোদনের মাধ্যমে সেই সময়কে তারুণ্যের শক্তিতে রূপান্তর করতে পারি। এসময়টা যদি আমরা সমাজের জন্য ব্যয় করি, তাহলে আমাদের ত কোন ক্ষতি হচ্ছে না। উল্টো লাভই হচ্ছে। কারন সমাজের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। এ সমাজের সামান্য উন্নয়ন হলে, তা আমাদের কল্যাণেই আসবে। তাই আমাদের কল্যাণে তারুণ্যের অবসর সময়টা সমাজের তরে কাজ করতে পারি।

Model Hospital

তিনি আরো বলেন, বর্তমান তরুণ সমাজের একটি অংশ মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। এদেরকে রক্ষা করতে হবে। যখন আপনি এক বা একাধিক সামাজিক সংগঠনের আওতায় চলে আসবেন তখন আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আপনি চাইলেও এসব অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারবেন না। কারন আপনার প্ল্যাটফর্ম আপনাকে বাঁধা দিবে।

যখন একটি সংগঠনের ব্যানারে আপনি মাদক, ইভটিজিং, জঙ্গিবাদের বিপক্ষে কথা বলবেন, তখন অন্যত্র এই অপরাধের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। কারন আপনার বিবেক আপনাকে বাধা দিবে। তাই এই প্ল্যাটফর্ম তৈরির জন্য আপনাকে সামাজিক সংগঠনের ব্যানারে আসতেই হবে।

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের সেবা করতে সামাজিক সংগঠন গুলো এগিয়ে আসতে হবে।

পরে সভায় ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
সেভ দ্য ফিরোজপুর সামাজিক সংগঠনের আহবায়ক কমিটির নির্বাচিতরা হলেন, আহবায়ক আল আমিন মজুমদার, ১ম যুুগ্ন-আহবায়ক ফরহাদ প্রধানীয়া, সাজ্জাদ মজুমদার, বিল্লাল গাজী, মুনমুন, সদস্য সচিব রবিউল গাজী, সম্মানীত সদস্য- রিমন, মুজাহিদ, সাব্বির, হোসাইন, আরিফ, মেহেদী, ওসমান, হাছান, সাকিব, রোহান, রবিউল, সিফাত, শাওন, মেহেদী, হাছান, সজিব, জাবেদ, হাবিব, রিয়াজ, রিকাত, আরিফ, তাহমিদ প্রমূখ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।