শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নৌকায় ভোট দেয়ায় দোকাপাট ভাংচুরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ৫:০৯ এম
ফরিদগঞ্জে নৌকায় ভোট দেয়ায় দোকাপাট ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ম ধাপের ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় দোকানপাট ভাংচুর করে নগদ অর্থ লুট এবং এলাকা চাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

৮ জানুয়ারী শনিবার রাতে উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব ধানুয়া ব্রিজ সংলগ্ন একটি টং দোকান ভাংচুর করে পাশের ঝিলে পেলে দেয়া হয়েছে ও নগদ অর্থ লুট করেছে বলে আলী আরশাদ অভিযোগ করেছেন। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।

দোকান ভেংগে ঝিলে পেলে দেয়ার বিষয়ে দোকানের মালিক আরশাদ বেপারী যানান, গতকাল শুক্রবার রাতে দোকান বন্দ করে বাড়ি চলে যাই, সকালে স্থানীয়রা আমার বাড়িতে গিয়ে আমাকে জানান আমার দোকানটি ভেঙ্গে ঝিলে পেলে দিয়েছে। আমি বাড়ি থেকে এসে দেখি আমার একমাত্র উপার্জনের টং দোকানটি ভেঙ্গে পাশের ঝিলে পেলে দিয়েছে এবং দোকানে থাকা নগদ অর্থ ও বিভিন্ন ধরনের সিগারেট লুট করে নিয়ে যায়।

তিনি আরো জানান, ইউপি নির্বাচনে নৌকার মিছিল মিটিং ও নৌকার পক্ষে হয়ে কাজ করায় এবং ভোট দেয়ায় (চসমা) প্রতিকের প্রার্থী মো. শাহ্ আলম শেখের লোকজন নির্বাচনী জয়ী হওয়ার পর থেকে বিভিন্ন হুমকি দিয়ে এসছে এবং তারই আমার দোকানপাট লুট ও ভাংচুর করেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের দেওয়া হবে বলে তিনি যানিয়েছেন।

Model Hospital

হামলার বিষয়ে নৌক প্রতিকের পরাজিত প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. সোহেল চৌধুরী জানান, ঘটনাটি খুবই দুঃখ জনক, উক্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত স্বরুপ আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের প্রতি আহবান যানাচ্ছি।

হামলার বিষয়ে মো. শাহ্ আলম শেখ বলেন, আমি ঘটনাটির বিষয়ে অবগত নই। আর যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে তারা তাদের দোকান ভেঙ্গে আমার নেতাকর্মীদের উপর মিথ্যা অভিযোগ তুলছে। আমার কোন নেতা কর্মী এই ধরনের কাজ করেছে তা ঠিক নয়। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে উক্ত ঘটনার সঠিক তদন্ত করে দুষ্কৃিত কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবী যানাচ্ছি।

দোকান ভাংচুরের বিষয়ে এস.আই মো. রুবেল ফরাজি জানান, ঘটনাটি শুন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital