বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের রুপসা দক্ষিণ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শরীফ খানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২, ৪:২২ পিএম
ফরিদগঞ্জের রুপসা দক্ষিণ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শরীফ খানের কৃতজ্ঞতা
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ রুপসা দক্ষিণ ইউনিয়নে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ায় মহান আল্লাহতায়ালার প্রতি  শুকরিয়া আদায় করছেন নব-নির্বাচিত মো. শরীফ হোসেন খান। শত ব্যস্ততার মাঝেও যারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কাকে বিজয়ী করেছেন সেসব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এছাড়া নৌকা মার্কা বিজয় করার জন্য দীর্ঘদিন যাবৎ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা, পথসভা, গণসংযোগ ও ভোট কেন্দ্রে ভোটারদের আসতে উদ্বুদ্ধ করেছেন এবং ভোটের দিন ভোট শুরু এবং ফলাফল ঘোষণা পর্যন্ত যেসব দলীয় নেতা,কর্মী, সমর্থকবৃন্দসহ অন্যান্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন অফিসের সব কর্মকর্তাবৃন্দ, পুলিশ, আনসার, বিজিবি র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স, সাংবাদিকসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রুপসা দক্ষিণ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital